পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মকর সংক্রান্তি পেরোতেই কি বিদায় ঘন্টা বেজে গেল শীতের? আপাতত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে, খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়ার তেমন কোন সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে যদিও বা সামান্য শীতের আমেজ বোঝা যাচ্ছে, কিন্তু শহরের বুকে শীত পুরোপুরি উধাও। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সেই সাথে কলকাতার উপর কুয়াশার আধিক্য বেড়েছে। দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের (১৭ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৬৭ শতাংশ
বাতাসে জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৪৪ শতাংশ
বৃষ্টিঃ সম্ভাবনা নেই
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৯মিনিট
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ১৭মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং ও কালিম্পং-এর মতো পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাদ বাকি উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। সেই সাথে উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে কিছুটা নিম্নগামী হতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। আপাতত উত্তরবঙ্গের গড় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া বর্তমানের মতোই স্থিত থাকবে। তবে খুব শীঘ্রই দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডার কোন পূর্বাভাস নেই। জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। শহরের বুকে কুয়াশার দাপট আরো সপ্তাহখানেক বজায় থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী ২ থেকে ৩ দিন গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। পরবর্তীতে তাপমাত্রা আরো একটু ঊর্ধ্বমুখী হতে পারে। গোটা জানুয়ারি মাসে আর তেমনভাবে তীব্র ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরো এক সপ্তাহ গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রকোপ দেখা যাবে। উচ্চচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আগামীকাল থেকে ২-৩ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।








