পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)-এর মধ্যে। তাদের প্রেমের প্রকাশ ঘটে পুজোর সময়, একসাথে ঘুরতে গিয়ে। প্রেম-ভালোবাসা প্রকাশ্যে আসার পরেই এই জুটি আর কোনো কিছু গোপনে রাখেননি। একসাথে ঘুরতে যাওয়া, পরিবারের সাথে সময় কাটানো সবকিছুই সকলের সামনে করে। তবে কিভাবে হলো এই জুটির প্রেমের সূত্রপাত? ‘যমুনা ঢাকি’ নাকি অন্য কিছু?
টেলিভিশন জগতের ছোট-পর্দা জি বাংলায় শ্বেতা ও রুবেলকে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসাথে হিরো-হিরোইনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে সেখান থেকেই কি তাঁদের প্রেমালাপ? আজ্ঞে না, এই বিষয়ে অভিনেতা রুবেল বলেছেন, বারাসাতে দেবাশিষ ঘোষের স্কুলের একই ডান্স গ্রুপ থেকে তারা দুজনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছে। তাই তাদের পরিচিতি বহুদিনের। কিন্তু যমুনাঢাকি করতে গিয়েই সেই বন্ধুত্বটা আরও এক ধাপ এগিয়েছে।
এছাড়া সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে অভিনেতা রুবেল। তিনি জানিয়েছেন, তারা পরস্পরকে ডেট করছে এ কথা সত্য, পরিবারের সকলে সবই জানেন। কিন্তু অফিসিয়ালি প্রেম প্রস্তাব দুজন দুজনকে দেওয়া হয়নি। বর্তমান সময়ে সম্পর্ক বড়ই ঠুনকো। তাই গোটা ব্যাপারটার জন্য নিজেদের সময় দেওয়ার প্রয়াস চলছে।
তবে অন্যদিকে, তাঁদের এই প্রেম-ভালোবাসার কথা শুনে নিন্দুকেরা ‘আদিখ্যেতা’ বলে মন্তব্য করেছিলেন। তবে সেই সব বিষয়কে কেয়ার করেনি এই জুটি। তাঁদের ভালোবাসা প্রকাশ হওয়ার পর ইনস্টাগ্রামে অভিনেতা রুবেল একটি রিল ভিডিও বানিয়ে পোস্ট করেছিলেন।
সেই ভিডিওতে প্রেমিকা শ্বেতা মন্তব্য করেছিল, তুমি না থাকলে, আমি তো আমিই নই। অন্যদিকে, রুবেলও সেই পোস্টে মন্তব্য করে জানিয়েছিল তার ভালোবাসার কথা। তিনিও লিখেছিলেন, তুমি না থাকলে আমি থাকবই না।








